বাংলাদেশ অর্থনীতি

বাংলাদেশ অর্থনীতি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও ডিজিটাল কমার্স: সংকট থেকে উত্তরণের পথ, ২৫ দফার রোড ম্যাপ। 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও ডিজিটাল কমার্স: সংকট থেকে উত্তরণের পথ, ২৫ দফার রোড ম্যাপ। 

১৯৭৩ সালের `অয়েল শক` যেভাবে বিশ্ব অর্থনীতিকে স্থবির করেছিল, বর্তমান ইরান-ইসরায়েল ও আমেরিকার ত্রিভুজাকৃতির ভূ-রাজনৈতিক অস্থিরতা ঠিক একইভাবে গ্লোবাল সাপ্লাই চেইন ও ডিজিটাল অর্থনীতির হৃদপিণ্ডে আঘাত হানছে। মধ্যপ্রাচ্যের এই উত্তাপ কেবল সামরিক সংঘাত নয়, বরং এটি `এনার্জি ইকোনমি` ও `ডিজিটাল কমার্স`-এর ওপর এক বিশাল বৈশ্বিক আঘাত। ‘হরমুজ প্রণালী’—যেখান দিয়ে বিশ্বের এক-তৃতীয়াংশ এলএনজি এবং ২১% তেল পরিবাহিত হয়—সেই কৌশলগত জলপথটি আজ রণক্ষেত্রে পরিণত হওয়ার শঙ্কায়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য অস্থিরতা বাংলাদেশের লজিস্টিকস খাতের মেরুদণ্ড ভাঙার উপক্রম করছে, অন্যদিকে ডলারের অস্থিতিশীলতায় আমদানি-নির্ভর ই-কমার্সের মুনাফা আজ শূন্যের কোঠায়। এই বৈশ্বিক সুনামির মাঝে বাংলাদেশের ৫ লক্ষ ক্ষুদ্র উদ্যোক্তা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। শিপিং ফ্রেইট কস্টের লাগামহীন বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তা আমাদের উদীয়মান ই-কমার্স ও এফ-কমার্স খাতকে ঠেলে দিয়েছে এক গভীর সংকটের মুখে।