গাইবান্ধায় ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

গাইবান্ধায় ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:১৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২০ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এসময় মাদক বহনকারী চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

আজ ২৫ ফেব্রুয়ারি বুধবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে ওইসব গাঁজা ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার শহরের চারমাথা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবহন তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহ হলে একটি মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দেওয়া হলে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলে বাধা দুটি বস্তায় চারটি প্যাকেটে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, গাঁজাসহ মোটরসাইকেল জব্দ করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পালাতক মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement