জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন ফখরুল
Published : ১৫:০১, ২৪ আগস্ট ২০২৪
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
অন্তবর্তীকালীন সরকারকে জনগণের স্বার্থ বিবেচনায় দৃশ্যমান পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানিয়ে মহাসচিব বলেন, ‘ষড়যন্ত্র চলছে। প্রতিবিপ্লব যাতে না ঘটে, তাই অন্তবর্তীকালীন সরকার ও ছাত্র নেতৃত্বদের সজাগ থাকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানাই।’
সেইসঙ্গে শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব।
এ সময় বন্যার্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিডি/এম

































