অনুমোদন পেল গাজীপুরের বেঙ্গল ইউনিভার্সিটি
Published : ০০:৫০, ১৪ মার্চ ২০২৬
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে সাময়িক অনুমোদন পেয়েছে বেঙ্গল ইউনিভার্সিটি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। গাজীপুরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে রয়েছেন ড. সৈয়দ জাভেদ মো. সালেহউদ্দিন।
বিশ্ববিদ্যালয়টির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন বেঙ্গল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন।
এ বিষয়ে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে বেঙ্গল ইউনিভার্সিটির সাময়িক অনুমোদনের চিঠি তারা ইতোমধ্যে হাতে পেয়েছেন। মন্ত্রণালয় থেকে পাঠানো ওই চিঠিটি গাজীপুরে অবস্থিত বেঙ্গল ইউনিভার্সিটির ঠিকানায় পৌঁছেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় চৌদ্দ বছরের অপেক্ষা, নানা প্রক্রিয়া ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতা এবং দিকনির্দেশনার মাধ্যমে অবশেষে বেঙ্গল ইউনিভার্সিটি বাস্তব রূপ পেল।
ড. সালেহউদ্দিন এ সময় এ সাফল্যের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, দেশের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতিও শুভেচ্ছা ও ধন্যবাদ জানান তিনি।
বিডি/এএন


































