সৌদি আরবে ভারী বৃষ্টিতে ডুবে গেলো রাস্তাঘাট, সতর্কতা জারি

সৌদি আরবে ভারী বৃষ্টিতে ডুবে গেলো রাস্তাঘাট, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক:

Published : ১৬:১৩, ২৪ আগস্ট ২০২৪

সৌদি আরবে ভারী বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে তলিয়ে গেছে অনেক রাস্তাঘাট। বন্ধ হয়ে গেছে যান চলাচল।

এরই মধ্যে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা মক্কায় আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। 

আরব-আমিরতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

এতে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে- তায়েফ, আরদিয়াত, আদম, বনি ইয়াজিদ ও মেসান অঞ্চল।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাস্তায় অনেক গাড়ি পানিতে ডুবে গেছে। 

দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর থেকে জারিকৃত এক পূর্বাভাসে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সংকেত দেওয়া হয়েছে। বিশেষ করে মক্কার নিজরান, জিঝান, আসির, আল বাহাতে বজ্রপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।  

আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, শুক্রবার বিকাল থেকে জিঝান, আসির, আল বাহা, মক্কা ও মদিনায় মেঘের উপস্থিতি বাড়তে দেখা গেছে। এছাড়া জিঝান ও আসিরে ব্যাপক বজ্রপাতের ঘটনাও ঘটে। অনেক স্থানে ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement