টয়োটায় বড় রদবদল: সাটোর পদত্যাগ, সিইও হচ্ছেন কেন্টা কন

টয়োটায় বড় রদবদল: সাটোর পদত্যাগ, সিইও হচ্ছেন কেন্টা কন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৪২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কোজি সাটো মাত্র তিন বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করছেন।

শুক্রবার এক ঘোষণায় কোম্পানিটি জানায়, তার জায়গায় নতুন সিইও হিসেবে দায়িত্ব নেবেন বর্তমান প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কেন্টা কন। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ব্যবস্থাপনা কাঠামোয় এই পরিবর্তনের অংশ হিসেবে কোজি সাটো ভাইস চেয়ারম্যান ও চিফ ইন্ডাস্ট্রি অফিসারের দায়িত্ব গ্রহণ করবেন।

এই নেতৃত্ব পরিবর্তনের ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন টয়োটা তাদের ফর্কলিফট নির্মাতা সহযোগী প্রতিষ্ঠান টয়োটা ইন্ডাস্ট্রিজ (৬২০১.টি) অধিগ্রহণের পরিকল্পনা নিয়ে বাড়তি নজরদারির মুখে রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই রদবদল অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। তৃতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশের সঙ্গে সঙ্গেই টয়োটা এ ঘোষণা দেয়। ওই প্রতিবেদনে দুর্বল ইয়েন ও ব্যয় সংকোচনের উদ্যোগের ফলে পুরো অর্থবছরের মুনাফার পূর্বাভাস প্রায় ১২ শতাংশ বাড়ানো হয়েছে।

নতুন দায়িত্বে কেন্টা কন মূলত কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও পরিচালন কাঠামোর ওপর গুরুত্ব দেবেন। অন্যদিকে কোজি সাটো নজর রাখবেন বৃহত্তর শিল্পখাত ও কৌশলগত দিকনির্দেশনার ওপর।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, চীনা প্রতিদ্বন্দ্বীরা দ্রুতগতিতে অটোমোবাইল খাতে অস্থিরতা সৃষ্টি করছে—এই বাস্তবতায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement