ইরানের জন্য ট্রাম্পের বড় ৫ শর্ত

ইরানের জন্য ট্রাম্পের বড় ৫ শর্ত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:২৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মাস্কাট, ওমানের রাজধানীতে আসন্ন আলোচনা শুরুর আগে ইরানের ওপর চাপ বৃদ্ধি করতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ পাঠিয়েছে।

এ প্রেক্ষাপটে ইরানকে আলোচনায় বসাতে যদিও যুক্তরাষ্ট্রে সফল হয়েছে, তবুও দেশটির জন্য পাঁচটি বড় শর্ত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের কাছে পাঁচটি মূল দাবি তুলেছে। এগুলো হলো:

ইরানের সমৃদ্ধকৃত ৪০০ কেজি ইউরেনিয়াম অন্য দেশে সরিয়ে নেওয়া

দেশের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করা

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নষ্ট করা

ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করা

সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননে থাকা মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সহায়তা বন্ধ করা

বিশ্লেষকরা মনে করছেন, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইরানের জন্য গ্রহণযোগ্য হওয়া কঠিন হবে। কারণ এই ক্ষেপণাস্ত্রগুলোকে ইরান তার প্রধান প্রতিরক্ষা শক্তি হিসেবে বিবেচনা করে।

অন্যদিকে, ধারণা করা হচ্ছে, যদি ইরান এই শর্তগুলো না মানে, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে এবং পরিস্থিতি নতুন কোনো সংঘাতের দিকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement