ইরান নয়, সৌদির আরামকোর তেলক্ষেত্রে হামলার করছে ইসরায়েল!

ইরান নয়, সৌদির আরামকোর তেলক্ষেত্রে হামলার করছে ইসরায়েল! ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৯, ৩ মার্চ ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত আরামকোর একটি তেল শোধনাগারে চালানো সাম্প্রতিক হামলাকে ইসরায়েলের পরিকল্পিত ‘ফলস ফ্ল্যাগ’ বা ভুয়া পরিচয়ে পরিচালিত গোপন অভিযান বলে দাবি করেছে ইরানের একটি সামরিক সূত্র।

তাদের অভিযোগ, এটি একটি সাজানো অপারেশন, যার মাধ্যমে প্রকৃত দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।

তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই সূত্র জানায়, ইরানে চালানো হামলার দায় থেকে আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি সরিয়ে নিতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই কৌশল অবলম্বন করেছে।

সূত্রটির দাবি, ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা কেবলমাত্র এই অঞ্চলে অবস্থানরত মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনা ও সম্পদকেই লক্ষ্যবস্তু করছে। এখন পর্যন্ত সৌদি আরামকোর স্থাপনাগুলো তাদের টার্গেট তালিকায় ছিল না বলেও উল্লেখ করা হয়।

গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ওই সামরিক সূত্র আরও সতর্ক করে জানায়, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী লক্ষ্য হতে পারে। তাদের আশঙ্কা, একই ধরনের গোপন হামলা চালিয়ে পরবর্তীতে অন্য পক্ষের ওপর দায় চাপানোর একটি পরিকল্পনা বাস্তবায়ন করা হতে পারে।

এর আগে সোমবার (২ মার্চ) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, ড্রোন হামলার পর রাস তানুরা রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এর জেরে সৌদি আরামকো সাময়িকভাবে তাদের কার্যক্রম স্থগিত রাখে। তবে ইরানি সূত্র পুরো ঘটনাকে একটি পূর্বপরিকল্পিত নাটক হিসেবে বর্ণনা করেছে।

সামরিক বিশ্লেষকদের মতে, ‘ফলস ফ্ল্যাগ’ কৌশল ব্যবহার করে ইসরায়েল নিজেদের সম্পৃক্ততা আড়াল রেখে তেহরানের ওপর দায় চাপাতে চাইতে পারে, যাতে ভবিষ্যতে সামরিক পদক্ষেপ গ্রহণের জন্য নতুন অজুহাত তৈরি করা যায়।

এ ঘটনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো, আঞ্চলিক স্থিতিশীলতা এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement