যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১০:৪৯, ৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। ভোট গণনা ও ফলাফল ঘোষণার মধ্যে ডেমোক্র্যাটরা চারটি গুরুত্বপূর্ণ সিনেট আসনে জয় পেয়েছে। এর ফলে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়েছে দলটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের পর বুধবার (৪ নভেম্বর) ভোট গণনা ও ফলাফল প্রকাশ অব্যাহত থাকে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, টেক্সাস, সাউথ ক্যারোলাইনা, কানসাস ও ওহাইওতে জয় পেয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে যায় ডেমোক্র্যাটরা।

অন্যদিকে, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়েও দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। নিম্নকক্ষের ৪৩৫টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২১৮টি আসন। ভোট গণনা ও ফলাফল ঘোষণা অব্যাহত থাকায় চূড়ান্ত আসনসংখ্যা নিশ্চিত হতে আরও সময় লাগতে পারে।

সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন, সরকারি নিয়োগ এবং নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে। সিনেটের অনুমোদন প্রয়োজন এমন গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রে ডেমোক্র্যাটদের প্রভাব বাড়বে।

তবে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে, তা নির্ধারণে এখনো ভোট গণনা ও ফলাফল ঘোষণার অপেক্ষা রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement