ফ্লোরিডায় প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ভিডিও ধারণের অভিযোগে বাংলাদেশি শিক্ষক গ্রেপ্তার

ফ্লোরিডায় প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ভিডিও ধারণের অভিযোগে বাংলাদেশি শিক্ষক গ্রেপ্তার ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৪:৪৩, ৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে রাইয়ান আবদুল বাতেন নামে এক বাংলাদেশি শিক্ষককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ফ্লোরিডার হিলসবরো কাউন্টি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারসংক্রান্ত তথ্য প্রকাশকারী ‘টাম্পাবাস্টস’ ওয়েবসাইটে বাতেনের বিরুদ্ধে আনা অভিযোগের বিবরণ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ‘আমেরিকাস টপ মাগশট’ নামের আরেকটি ওয়েবসাইটেও তার ছবি, গ্রেপ্তার ও সংশ্লিষ্ট অভিযোগের তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাতেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

বাতেন ইউনিভার্সিটি অব রচেস্টার থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে ২০২৩ সালে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অভিযোগের পূর্ণাঙ্গ বিবরণ, তদন্তের অগ্রগতি এবং আদালতে মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে নির্দোষ বলে বিবেচিত।

শেয়ার করুনঃ
Advertisement