ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরী আটক
Published : ১৫:৩৩, ৪ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। একই সময়ে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য রাজীব ঘোষকেও গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়। একই সময় ওই কার্যালয় থেকে রাজীব ঘোষকেও নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
দুপুরে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের প্রধান শফিকুল ইসলাম।
তবে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।


































