কোরবানি দিতে গিয়ে আহত হয়ে পঙ্গু হাসপাতালে ৯৪২, ভর্তি ৩২৪
Published : ২৩:৪১, ৯ জুন ২০২৫
কোরবানি দিতে গিয়ে এ পর্যন্ত আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) চিকিৎসা নিয়েছেন ৯৪২ জন এবং ভর্তি আছেন ৩২৪ জন।
সোমবার (৯ জুন) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কনসাল্ট্যান্ট ডা. রিপন ঘোষ এ তথ্য জানান।
তিনি বলেন, কোরবানির দিনে ভাঙা ও কাটা-ছেঁড়া রোগী চিকিৎসা নিতে এসেছেন ৩২৫ জন। এর মধ্যে জরুরি অপারেশন লেগেছে ১০২ জনের। একদিনে গুরুতর আহত হয়ে ভর্তি হয়েছেন ১২২ জন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
ঈদের দ্বিতীয় দিনেও আহত হয়ে হাসপাতালে আসেন ৩০১ জন। তাদের মধ্যে জরুরি অপারেশন লেগেছে ৮৩ জনের। আর ভর্তি হয়েছেন ১১৭ জন।
এর আগে ঈদের আগের দিন পশু কিনতে গিয়ে লাথিতে হাত-পা ভাঙা রোগী এসেছেন ৩১৬ জন। তাদের মধ্যে জরুরি অপারেশন লেগেছে ৭৯ জনের। ভর্তি হয়েছে ৮৫ জন।
সবমিলিয়ে ঈদের তিনদিনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ৯৪২ জন। তাদের মধ্যে জরুরি অপারেশন লেগেছে ২৬৪ জনের। হাসপাতালে ভর্তি ৩২৪ জন এবং হাসপাতাল ছেড়ে গেছেন ৬১৮ জন।
বিডি/ও
































