হামজাকে নিয়ে স্বস্তির সংবাদ
Published : ১৫:৪৮, ৬ মার্চ ২০২৬
২০২৫ সালে দেশের ফুটবল অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন হামজা। তবে সাম্প্রতিক সময়ে তার ইনজুরি নিয়ে উদ্বেগ বেড়েছে অসংখ্য ফুটবলপ্রেমীর মধ্যে। এর মধ্যেই তাকে ঘিরে আশাব্যঞ্জক খবর দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জামাল ভূঁইয়া জানান, হামজা তার সঙ্গে কথা বলে নিশ্চিত করেছে যে সে দলে যোগ দেবে। জামালের ভাষ্য অনুযায়ী, হামজার চোট ততটা গুরুতর নয় এবং তিনি আশাবাদী যে আসন্ন ম্যাচে তাকে দলে পাওয়া যাবে।
চলতি বছরের জানুয়ারির শেষদিকে চ্যাম্পিয়নশিপে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েন হামজা। ম্যাচ শেষে তাকে ক্রাচের সাহায্যে মাঠ ছাড়তে দেখা যায়, যা ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল।
হামজার চোটের বিষয়ে লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কোল তখন জানিয়েছিলেন যে ইনজুরিটি বেশ গুরুতর হতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, হামজাকে হয়তো ৬ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে এশিয়ান কাপ বাছাইপর্বে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে অধিনায়ক জামাল ভূঁইয়ার আশাবাদী বক্তব্য সত্যি হলে সেই ম্যাচে হামজাকে দলে পাওয়ার সম্ভাবনায় নিশ্চিন্ত হতে পারেন দেশের ফুটবলপ্রেমীরা।
বিডি/এএন

































