থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার সুইডেন আসলাম | ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫৪, ২৩ নভেম্বর ২০২৬

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত হন সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাঁকে আটক করা হয়।

পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। সূত্রের দাবি, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে, সংবাদমাধ্যমকে তাঁর পাসপোর্ট নম্বরও জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে কোন কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement