জাতীয় ঐক্যের লক্ষ্যে আজ এনসিপির সঙ্গে সংলাপে বসছেন তারেক রহমান
Published : ১১:০২, ২৩ নভেম্বর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন তিনি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতার ঘটনায় জাতীয় সংসদে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সংসদ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি। পরবর্তী সময়ে ১১টি রাজনৈতিক দলও নিজেদের মধ্যে পৃথক বৈঠকে মিলিত হয়।
এসব রাজনৈতিক তৎপরতার ধারাবাহিকতায় আজ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।



























