রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়

রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:২৮, ২৬ নভেম্বর ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সদস্যরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সম্পাদক পরিষদের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও দ্য নিউ এজ সম্পাদক নূরুল কবীর, সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক এবং সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ।

মতবিনিময়কালে রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান সম্পাদক পরিষদের সদস্যরা। তাঁরা একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনস্বার্থে দায়িত্বশীল গণমাধ্যমের সঙ্গে রাষ্ট্র ও সরকারের আরও

 
শেয়ার করুনঃ
Advertisement