দুই লাইনের স্ট্যাটাসে ভাইরাল জামায়াত আমির

দুই লাইনের স্ট্যাটাসে ভাইরাল জামায়াত আমির ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামি–এর আমির শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সংক্ষিপ্ত একটি স্ট্যাটাস ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া দুই বাক্যের ওই পোস্টটি প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই এতে ৯১ হাজারের বেশি প্রতিক্রিয়া, দেড় হাজারের বেশি শেয়ার এবং ১৩ হাজারেরও বেশি মন্তব্য জমা হয়।

স্ট্যাটাসে শফিকুর রহমান লেখেন, “ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।” সংক্ষিপ্ত হলেও বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রসঙ্গে আরেকটি পোস্টে মন্তব্য করেন জামায়াত আমির। সেখানে তিনি উল্লেখ করেন, “মাতৃভাষা মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে। এর মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ।”

এছাড়া অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে তিনি প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন এবং দোয়ায় অংশ নেন।

তার দেওয়া স্ট্যাটাস এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের ছবি ও পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং তা নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement