ছাত্রদল থেকে অব্যাহতি পেলেন হামিম
Published : ০৩:০৯, ৫ মার্চ ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় সংসদ।
বুধবার (৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক জরুরি সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে তার সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
এ সিদ্ধান্ত সংগঠনের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে অনুমোদন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্তে সম্মতি প্রদান করেন।
বিডি/এএন

































