এসআইআর বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভ, আটক
ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে যাওয়ার পথে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।