শেষ মুহূর্তে প্রাঙ্গণেমোরের নাটকের হল বরাদ্দ বাতিল, নাট্যাঙ্গনে ক্ষোভ
নূনা আফরোজের নির্দেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যদল প্রাঙ্গণেমোরের নতুন নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’র প্রদর্শনীর জন্য বরাদ্দ দেওয়া জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তন শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। এ ঘটনায় নাট্যাঙ্গনে ক্ষোভ ও নানা প্রশ্ন তৈরি হয়েছে।