জাপানের বিপক্ষে ব্রাজিলের অধিনায়ক হতে পারেন রাফিনিয়া

জাপানের বিপক্ষে ব্রাজিলের অধিনায়ক হতে পারেন রাফিনিয়া ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১১:০৫, ১২ নভেম্বর ২০২৬

ব্রাজিল জাতীয় ফুটবল দলের নেতৃত্বে নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া। নিয়মিত অধিনায়ক মারকুইনিয়োস চোটের কারণে মাঠের বাইরে থাকায় জাপানের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে দলকে নেতৃত্ব দিতে পারেন এই উইঙ্গার।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর মধ্যে শনিবার জাপানের বিপক্ষে ম্যাচে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে রাফিনিয়াকে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্সেলোনার হয়ে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ডান ঊরুতে চোট পান ব্রাজিলের নিয়মিত অধিনায়ক মারকুইনিয়োস। ফলে আসন্ন ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই। ২০২১ সাল থেকে ব্রাজিল জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন এই ডিফেন্ডার।

মারকুইনিয়োসের অনুপস্থিতিতে নেতৃত্বের জন্য রাফিনিয়ার পাশাপাশি ব্রুনো গিমারায়েস, ভিনিসিয়ুস জুনিয়র ও গ্যাব্রিয়েল মাগালহায়েসের নামও বিবেচনায় ছিল। তবে শেষ পর্যন্ত রাফিনিয়াকেই বেছে নিয়েছে ব্রাজিলের কোচিং স্টাফ। তিনি মাঠে না থাকলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ব্রুনো গিমারায়েস।

জাতীয় দলের অধিনায়কত্ব অবশ্য এবারই প্রথম পাচ্ছেন না রাফিনিয়া। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচের একটিতে ব্রাজিলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবার জাপানের বিপক্ষে দায়িত্ব পেলে আন্তর্জাতিক ফুটবলে অধিনায়কত্বের অভিজ্ঞতায় যুক্ত হবে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

শেয়ার করুনঃ
Advertisement