স্বর্ণের দামে নতুন ঘোষণা নেই, আজ কত ভরি?
Published : ১১:১৮, ১২ নভেম্বর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর পর নতুন কোনো মূল্যতালিকা প্রকাশ করেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণালঙ্কার। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, গত বুধবার (১১ নভেম্বর) প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। ওই মূল্য সমন্বয়ের পর বিভিন্ন মানের স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়।
বর্তমান মূল্যতালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৮৪ হাজার টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
এর আগে গত ৬ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দরে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।
বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণালঙ্কার কেনার সময় নকশা ও ডিজাইনের ওপর ভিত্তি করে নির্ধারিত মজুরি যুক্ত হবে। তবে বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে অতিরিক্ত ভ্যাট নেওয়া যাবে না।
পুরোনো স্বর্ণের অলঙ্কার বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ১২ শতাংশ কর্তন করতে হবে। অন্যদিকে, পুরোনো স্বর্ণ বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে। এসব লেনদেনে আলাদাভাবে ভ্যাট কর্তনের সুযোগ নেই।
বাজুস নতুন কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা কার্যকর থাকবে।

































