নলিয়ান থেকে নৌপথে মোংলার পথে প্রধানমন্ত্রী
খুলনার দাকোপ উপজেলার দুর্গম উপকূলীয় জনপদ নলিয়ান সফর শেষে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সেখানে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। নদীভাঙন, সুপেয় পানির সংকট ও দুর্বল যোগাযোগব্যবস্থায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা নলিয়ানবাসীর মধ্যে তাঁর সফর ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।