হেফাজতের নেতৃত্বে ৭ দলের ইসলামী জোট
Published : ১৪:১০, ২২ অক্টোবর ২০২৬
হেফাজতে ইসলামের নেতৃত্বে ‘সমমনা ইসলামী দল’ নামে সাতটি দলের একটি জোট গঠন করা হয়েছে। বেশ কিছুদিন ধরে এ জোট গঠন নিয়ে গুঞ্জন চলছিল। এবার আনুষ্ঠানিকভাবে জোট গঠনের ঘোষণা এসেছে।
জোটে থাকা দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।






























