দুর্গার সাজে রুমিন ফারহানা, ফেসবুকে ২২ বচন

দুর্গার সাজে রুমিন ফারহানা, ফেসবুকে ২২ বচন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:১৩, ২২ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই দুর্গার সাজে ছবি প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করার পাশাপাশি ধর্ম ও সামাজিক অনিয়ম নিয়ে ২২টি বচন তুলে ধরেছেন তিনি।

পোস্টে রুমিন ফারহানা বলেন, বলাৎকার, ঘুষ, শিশু নির্যাতন, হত্যা, নারীর প্রতি সহিংসতা, প্রতারণা, মিথ্যাচার, দুর্নীতি, অন্যের সম্পদ আত্মসাৎ, খাদ্যে ভেজাল এবং দুর্বলের ওপর অত্যাচারের মতো নানা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ধর্মের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্যে ধর্মকে ব্যবসা বা ঢাল হিসেবে ব্যবহার করে অন্যায় করার বিষয়টিও উঠে আসে।

২২টি বচনের শেষাংশে তিনি লেখেন, ‘দুষ্টের লালন পালনে ধর্ম মজবুত হয়। ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’

পোস্টের শেষে একটি মন্তব্যে রুমিন ফারহানা লেখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।’

শেয়ার করুনঃ
Advertisement