পরকীয়ার সন্দেহে নারীকে নির্যাতন, গ্রেপ্তার নেই
ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে ৪০ বছর বয়সী এক নারীকে মারধর, মাথার চুল কেটে দেওয়া ও শরীরে মরিচের গুঁড়া লাগিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।