শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজ: তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক গ্রেপ্তার
মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর এক নারী হত্যা ও তাঁর এক বছরের শিশুসন্তান নিখোঁজের ঘটনায় প্রধান আসামি ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাবের যৌথ দল। অভিযানে তাঁর কাছ থেকে নিহত নারীর ব্যবহৃত অলংকারসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।