অর্ণবের আঘাতে অন্ধ্র প্রদেশে ৫ মৃত্যু, বাতাসের গতি ১৫০ কিমি
ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। এর প্রভাবে রাজ্যটির বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, আবার কেউ গাছ পড়ে প্রাণ হারিয়েছেন। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে, উপড়ে পড়েছে গাছপালা এবং ব্যাহত হয়েছে বিমান ও ট্রেন চলাচল।