স্বাস্থ্য পরীক্ষায় ঢামেকে নেওয়া হলো আনিসুল হক, পলক ও মামুনকে
Published : ১৯:৪০, ২৮ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক (৭০), সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (৪৬) এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে (৬২)। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে সিআইডির একটি দল তাঁদের হাসপাতালে নিয়ে আসে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পুলিশি পাহারায় তাঁদের আবার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, হাসপাতালে তাঁদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। এরপর তাঁদের সেখান থেকে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক রিদুয়ানুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গ্রেপ্তার তিন আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছিল।
রিদুয়ানুল হক আরও জানান, হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাঁদের আবার সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে।





























