১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজ
১৫ আগস্টকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে সেখানে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।