আশুগঞ্জ পাওয়ারের পরিচালনা পর্ষদে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. ফারুক হাসান। তিনি উপসচিব পদমর্যাদায় এ দায়িত্ব পেয়েছেন বলে জানিয়েছেন।