এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পথে সরকার
দেশের স্বাস্থ্যসেবায় জনবলসংকট দূর করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এই নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৮ অক্টোবর) জাপানপ্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।