ব্যালন ডি’অরের দৌড়ে কেইন, চ্যালেঞ্জে ইয়ামাল
ব্যালন ডি’অর জয়ের দৌড় ঘিরে ফুটবলবিশ্বে আলোচনা বাড়ছে। ভবিষ্যদ্বাণীভিত্তিক বাজারের হিসাব অনুযায়ী, বায়ার্ন মিউনিখের ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে ঘিরেই সবচেয়ে বেশি প্রত্যাশা। তাঁর সঙ্গে আলোচনায় রয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামাল। কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসিও রয়েছেন আলোচনার মধ্যে।