আওয়ামী লীগের অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণ, তারেক রহমানের প্রশংসায় হ্যারি টমাস
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির নেতাকর্মীদের প্রত্যাশার বিপরীত বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি গত ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের শান্তিপূর্ণ ক্ষমতা গ্রহণের প্রশংসা করেছেন।