রাজনৈতিক হামলা হলে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা
রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদের ওপর হামলা হলে গোপালগঞ্জ জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।