চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ
বিশ্ব রাজনীতির দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন একাধিক শক্তির অর্থনৈতিক, কৌশলগত ও নিরাপত্তাগত স্বার্থের গুরুত্বপূর্ণ সমীকরণের মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে, চীনের সঙ্গে অবকাঠামো, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা বাড়ছে এবং প্রতিবেশী ভারতের সঙ্গে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, পানি ও নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রয়েছে।