টাইফুন চাম্পিতে তাইওয়ানে নিহত ১, আহত ৩৫০
প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী টাইফুন চাম্পির আঘাতে বিপর্যস্ত তাইওয়ান। ঝড়ের প্রভাবে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৩৫০ জনের বেশি। বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়েছে, বন্ধ রয়েছে দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু পরিবার। পরিস্থিতির অবনতি ঠেকাতে ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।