মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ ও আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। টানা দ্বিতীয় দিনের আন্দোলনে রোববার (১ নভেম্বর) পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।