শ্রমিক অসন্তোষ: সন্ধ্যায় মন্ত্রী-উপদেষ্টাদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
রাজধানীর বিভিন্ন এলাকায় মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে সরকার। শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় ঠিক করতে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় অর্থ, স্বরাষ্ট্র ও শ্রমমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।