লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা, তদন্তে সাবেক ভূমিমন্ত্রীর ভাই
যুক্তরাজ্যের লন্ডনে রিজেন্টস পার্কের কাছে প্রায় দেড় কোটি পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির হাইকোর্ট। ফ্ল্যাটটির সঙ্গে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির সংশ্লিষ্টতা রয়েছে। সম্পত্তিটি অর্থ পাচারের অর্থ দিয়ে কেনা হয়ে থাকতে পারে—এমন সন্দেহে চলমান তদন্তের অংশ হিসেবে আদালত এ আদেশ দিয়েছেন। খবর ফিন্যান্সিয়াল টাইমসের।