টঙ্গীতে মাদ্রাসাশিক্ষককে মারধর, পাল্টাপাল্টি মামলা
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে মারধরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। হামলা, ভাঙচুর, শিক্ষক-শিক্ষিকাদের মারধর এবং ১৭ লাখ টাকা লুটের অভিযোগে শিশুটির অভিভাবক শাহজালাল রুমিসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এর আগে শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন তার বাবা।