অনুমোদনহীন রিফাইনারিতে ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ সুপার পেট্রোকেমিক্যালের
সরকারের প্রয়োজনীয় অনুমোদন ও রিফাইনিং লাইসেন্স ছাড়াই নির্মাণাধীন সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির রিফাইনারিকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রামভিত্তিক টিকে গ্রুপের এই প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের পাশাপাশি বিপুল পরিমাণ যন্ত্রপাতি আমদানি করেছে। এসব আমদানিতে শুল্ক ফাঁকির অভিযোগও রয়েছে। বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের আগেই প্রতিষ্ঠানটিকে অনুমোদনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।