হোটেল গ্র্যান্ড প্যাসিফিক-এ হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে যোগ দিলেন এ.কে.এম. আসাদুর রহমান

হোটেল গ্র্যান্ড প্যাসিফিক-এ হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে যোগ দিলেন এ.কে.এম. আসাদুর রহমান এ.কে.এম. আসাদুর রহমান

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:১৭, ২৭ মে ২০২৬

হসপিটালিটি খাতের অভিজ্ঞ পেশাজীবী এ.কে.এম. আসাদুর রহমান সম্প্রতি হোটেল গ্র্যান্ড প্যাসিফিক-এ হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে যোগ দিয়েছেন। কক্সবাজারে নবনির্মিত ৪৭০ কক্ষবিশিষ্ট এই বিলাসবহুল পাঁচতারকা হোটেলটি দেশের অন্যতম বৃহৎ হসপিটালিটি প্রতিষ্ঠানের মধ্যে একটি হিসেবে যাত্রা শুরু করেছে।

সেলস, মার্কেটিং ও রেভিনিউ ম্যানেজমেন্টে ১৩ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন আসাদুর রহমান হোটেল ব্যবসা উন্নয়ন, রেভিনিউ অপটিমাইজেশন এবং কর্পোরেট, ডিজিটাল, ওটিএ, পার্টনারশিপ ও বি-টু-বি প্ল্যাটফর্মসহ বিভিন্ন সেলস চ্যানেলের কার্যকর সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

এর আগে তিনি সি পার্ল বিচ রিসোর্ট ও স্পা এবং লে মেরিডিয়ান ঢাকা-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি সমন্বিত সেলস ও মার্কেটিং কৌশল, ডিজিটাল ট্রান্সফরমেশন, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং নতুন রেভিনিউ চ্যানেল উন্নয়নের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অবদান রাখেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

নতুন দায়িত্বে তিনি ঢাকার কর্পোরেট অফিস থেকে হোটেলটির সেলস, মার্কেটিং, রেভিনিউ ও রিজার্ভেশন কার্যক্রম তত্ত্বাবধান করবেন।
 

শেয়ার করুনঃ
Advertisement