সোহানা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত পারফেক্ট ইলেকট্রনিক্সের সিইও গোলাম শাহরিয়ার কবীর
Published : ০৪:১৬, ১৬ মে ২০২৬
বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পে মান ও সেবার ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে গোলাম শাহরিয়ার কবীর, প্রতিষ্ঠাতা ও সিইও, পারফেক্ট ইলেকট্রনিক্স, সোহানা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।
এই পুরস্কার তার ব্যবসায়িক উৎকর্ষতা, পেশাদারিত্ব এবং উদ্ভাবনী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সোহানা স্টার ক্লাব, যা সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬-এর অংশ।
পারফেক্ট ইলেকট্রনিক্স দীর্ঘদিন ধরে দেশব্যাপী গ্রাহক সন্তুষ্টি, মানসম্মত পণ্য এবং দ্রুত সেবার মাধ্যমে সুনাম অর্জন করে আসছে।
পুরস্কার সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে গোলাম শাহরিয়ার কবীর বলেন, “এই স্বীকৃতি আমাদের টিমের কঠোর পরিশ্রম এবং গ্রাহকদের প্রতি আমাদের অটল প্রতিশ্রুতির ফল। ভবিষ্যতেও আমরা মানসম্মত পণ্য ও সেবা প্রদান অব্যাহত রাখব।”
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, উদ্ভাবনী পণ্য, নির্ভরযোগ্য সেবা এবং গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে প্রযুক্তি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

































