এশিয়ান টেলিভিশনের নতুন চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল

এশিয়ান টেলিভিশনের নতুন চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:২৬, ৮ ফেব্রুয়ারি ২০২৬

বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. লিয়াকত আলী খাঁন মুকুল এশিয়ান টেলিভিশনের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বর্তমানে আবাসন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দৈনিক দেশ রূপান্তর এবং দেশ রেডিও-এর চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তবে শুধু ব্যবসা খাতেই নয়, গণমাধ্যম ও শিল্পখাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে তিনি এশিয়ান টেলিভিশনের নেতৃত্বে এসেছেন। তিনি অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নির্বাচিত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টরা মনে করেন, তার সমৃদ্ধ অভিজ্ঞতা এবং ব্যবসা, গণমাধ্যম ও শিল্পখাতের জ্ঞান এশিয়ান টেলিভিশনের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement