বাগবাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাগবাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পিতৃভূমি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৪:৫৭, ২১ এপ্রিল ২০২৬


 পিতৃভূমি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার বেলা পৌনে ৪টার দিকে উপজেলার নশিপুর এলাকায় কোদাল দিয়ে মাটি কেটে চৌকিদহ খালের খনন কার্যক্রমের সূচনা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মো. মোরশেদ মিলটন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এবং কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো. হেলালুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় ৯১১ জনের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন।

সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তারেক রহমানের প্রথম বগুড়া সফর।

শেয়ার করুনঃ
Advertisement