অস্ত্রসহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার
Published : ১২:০৭, ৬ সেপ্টেম্বর ২০২৪
পাবনা থেকে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলার ঈশ্বরদী থানাধীন আলোবাগ এলাকা থেকে র্যাব-১২ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তমালের নিকট থেকে এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এজহারনামীয় পলাতক আসামি শিরহান শরীফ তমাল।
বিডি/এন

































