দৌলতপুরে ১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ বিতরণ এতিমখানায়

দৌলতপুরে ১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ বিতরণ এতিমখানায় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫০, ১৭ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা। পরে জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ইলিশ মাছ বিতরণ করা হয় স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায়।

শনিবার বিকেলে জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে এবং পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।

এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে, জব্দ করা পাঁচ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

মৎস্য বিভাগ জানায়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী চলমান সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। অবৈধভাবে মাছ ধরা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ
Advertisement