রেড নোটিশ জারির নির্দেশ টিউলিপের বিরুদ্ধে

রেড নোটিশ জারির নির্দেশ টিউলিপের বিরুদ্ধে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে অবৈধভাবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক-এর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ প্রদান করেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুদকের আবেদন আমলে নিয়ে আদালত প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে গুলশান-২ এলাকায় একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের রয়েছে। অভিযোগটি তদন্তাধীন এবং এ বিষয়ে প্রাথমিক তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, অভিযুক্ত দেশত্যাগ করেছেন এবং মামলার সঙ্গে সংশ্লিষ্ট আলামত নষ্টের চেষ্টা করছেন বলে ধারণা করা হচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত তাকে গ্রেপ্তারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া গ্রহণের অনুমতি প্রদান করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement