দুই দিনের রিমান্ডে বহিষ্কৃত শিবির নেতা জিসান
Published : ১৭:২৩, ২১ জুন ২০২৬
কুমিল্লার দাউদকান্দিতে এক বিধবা নারীর দায়ের করা ধর্ষণ মামলায় অভিযুক্ত বহিষ্কৃত ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান আহম্মেদ প্রধানকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (২১ জুন) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলী আদালতের বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তের স্বার্থে পুলিশ আসামির সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানিকালে উভয় পক্ষের বক্তব্য গ্রহণের পর আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী সহিদ উল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

































